| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু নির্বাচন: ‘ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বেড়ে চলেছে’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৮:১২:৩২:পূর্বাহ্ন  |  ১১৯৫৯২৯ বার পঠিত
চাকসু নির্বাচন: ‘ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বেড়ে চলেছে’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থিত দুই প্রার্থীই  অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বেড়ে চলেছে ।কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন  জানিয়েছে। 

ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘ক্যাম্পাস এলাকায় অনেক বহিরাগত  ঘুরছে, যাদের কোনও কার্ড  নেই। গতকাল রাতেও সংবাদ সম্মেলনে আমরা বহিরাগতদের বিষয়ে বলেছি  যে ,যার বৈধ পাস নেই সে যে-ই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক বৈধ পাস ছাড়া যেন কেউ বিশ্ববিদ্যালয়ে না আসতে পারে। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন। কোনও বহিরাগত আসলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’

ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, কোনও ধরনের কার্ড ছাড়া কিছু লোক ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই, কার্ড ছাড়া কেউ ঢুকে যেন কোনও ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে।নির্বাচন কমিশন দ্রুতই ব্যবস্থা নেবে আশা করি।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। কার্ড ছাড়া ক্যাম্পাসে প্রবেশের সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থানে চেকপোস্ট রয়েছে।’



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪