| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘তোমারে-আব্বারে দেহি না? আমার জীবনডা শেষ করলা?’— মাকে জড়িয়ে কাঁদলেন রিপন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১০:৩৮:০৮:পূর্বাহ্ন  |  ১৪১৩৭৩৫ বার পঠিত
‘তোমারে-আব্বারে দেহি না? আমার জীবনডা শেষ করলা?’— মাকে জড়িয়ে কাঁদলেন রিপন
ছবির ক্যাপশন: নিজের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর মাকে জড়িয়ে ধরে কাঁদছেন রিপন

রিপোর্টার্স ডেস্ক: নেত্রকোণার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। তিনি ‘রিপন ভিডিও’ নামেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত। সহজ-সরল জীবনযাপন, চিন্তামুক্তভাবে ঘুরে বেড়ানো ও ছন্দাকারে বাস্তবধর্মী বিভিন্ন কথাবার্তার কারণে খুব অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কাঠমিস্ত্রি রিপন। তবে সম্প্রতি তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে, তিনি অনলাইনে কন্টেন্ট তৈরি করে স্বাবলম্বী হওয়ার পর বাবা-মায়ের খোঁজ-খবর নেন না। এসব বিষয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। যে কারণে রিপন মিয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা হচ্ছে।

মা-বাবাকে দেখাশোনা সংবলিত সংবাদ প্রকাশের দিনই আবার মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা ফের নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।

ভিডিওটিতে দেখা যায়, রিপন মিয়া তার মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আঞ্চলিক টানে বলতে শোনা যায়, ‘তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা? আমার জীবনডা শেষ করলা?’

এ সময় তার মাকেও দেখা যায় ছেলে রিপনকে জড়িয়ে ধরে কাঁদছেন। এ ভিডিওটি প্রকাশের পরে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। যারা সমালোচনা করছিলেন, তাদের অনেকেই লিখেছেন, ‘মা-ছেলের সম্পর্ক সবচেয়ে পবিত্র। সাময়িক ভুল–বোঝাবুঝি মিটে যাক।’

রিপন মিয়া এ প্রসঙ্গে এক গণমাধ্যমে বলেন, এই ঘটনা নিয়ে কথা বলার মানসিক অবস্থায় আমি নেই। তবে খুব তাড়াতাড়ি সব প্রশ্নের উত্তর আমি দেব। আমি আমার পরিবারকে সব সময় দেখে এসেছি। ভবিষ্যতেও দেখে যাব। আমার যদি কোনো ঘাটতি থাকে তা–ও পূরণ করব। তবে আমার সরল বাবা-মাকে নিয়ে যারা ব্যবসা করেছে, তাদের বিচার একদিন হবে।

এর আগে, গত সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রিপন মিয়া দাবি করেন, কয়েকজন টেলিভিশন সাংবাদিক কোনো অনুমতি ছাড়াই আমার বাড়িতে ঢুকে পড়ে। ঘরে নারী সদস্য থাকার পরও ভিডিও করে। পরিবারকে হেনস্তা করেছে তারা।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনসহ একাধিক ফেসবুক পেজ ও চ্যানেল প্রচার করে একটি প্রতিবেদন। সেখানে রিপনের মা অভিযোগ করে বলেন, ‘খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মানসম্মান না থাকে!’

খবরে বলা হয়, জনপ্রিয়তার চূড়ায় ওঠা রিপন এখন মা–বাবার সঙ্গে থাকেন না; আলাদা পাকা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন, কিন্তু মা-বাবাকে ভরণপোষণ দেন না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪