| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসুর ব্যালটে থাকবে আট ধরনের নিরাপত্তা চিহ্ন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১১:১৫:৩৮:পূর্বাহ্ন  |  ১১৯৫৭০০ বার পঠিত
রাকসুর ব্যালটে থাকবে আট ধরনের নিরাপত্তা চিহ্ন
ছবির ক্যাপশন: রাকসু নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ৮ ধরনের সিকিউরিটি মার্ক (নিরাপত্তা চিহ্ন) রয়েছে বলে জানিয়েছেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যলয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, রাকসু নির্বাচনের ব্যালট পেপার যেন তেন কোনো জায়গা থেকে প্রিন্ট করানো হয়নি। নাম সর্বস্ব কোনো প্রেসের কাছে এটি প্রিন্টের জন্য দেওয়া হয়নি। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা পরীক্ষার কাজ করে থাকে এমন অভিজ্ঞতা আছে তাদের কাছে থেকে করানো হয়েছে।

তিনি বলেন, আমরা এরই মধ্যে ভোট গণনার জন্য পর্যাপ্ত সংখ্যক ওয়েমার্ক রিডার মেশিন সংগ্রহ করেছি। পাশাপাশি সেগুলো ফলাফল সেন্টারে স্থাপনের কাজ চলমান শেষ পর্যায়ে। আজ বিকেল থেকে এগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এসব মেশিন থেকে ১৫ থেকে ১৭ ঘন্টার মধ্যে ফলাফল দেওয়া সম্ভব।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমাদের নির্বাচন পরিচালনার জন্য ২১২ জন শিক্ষকের মধ্যে ১৭ জন শিক্ষককে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। অবশিষ্ট শিক্ষকদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারাই এই ভোট পরিচালনা করবেন।

এছাড়াও ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিতে দুই হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন বলেন জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধান নির্বচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, প্রধান রির্টানিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমানসহ নির্বাচন কমিশনারবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪