| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু নির্বাচন: এক ছাত্রীর ভোট আরেকজন দিয়ে যাওয়ার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১১:৪৩:১১:পূর্বাহ্ন  |  ১১৯৫৬৯৩ বার পঠিত
চাকসু নির্বাচন: এক ছাত্রীর ভোট আরেকজন দিয়ে যাওয়ার অভিযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চবি প্রতিনিধি: চাকসু নির্বাচনে একজনের ভোট আরেকজন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দ্বিতীয় তলায় ২৩৫ নম্বর কক্ষে এক ভোটার এই অভিযোগ করেন।

মিফতাহুল জান্নাত নামের আইন বিভাগের শিক্ষার্থী ওই ভোটার সাংবাদিকদের অভিযোগ করেন, তিনি ভোট দিতে এসে দেখেন তাঁর ভোট দিয়ে দেওয়া হয়েছে। তাঁর ভোটার নম্বর ১৬০৭।

এ ব্যাপারে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তাহসিন উল আবেদিন বলেন, মিফতাহুল জান্নাত নামের আরেক যে ভোটার সকালে ভোট দিতে এসেছেন তাঁর পরিচয়পত্র ও চেহারায় মিল ছিল। তাই পোলিং এজেন্টরা কেউ আপত্তি করেননি।

পরে দুপুরের দিকে মিফতাহুল জান্নাত নামে আরেক ভোটার এলে তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি। এই নামে একজন ভোট দেওয়ায় তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা।

সঠিক ভোটার কে প্রশ্ন করা হলে প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ছবির সঙ্গে চেহারায় মিল না থাকলে ভোট দেওয়ার সুযোগ ছিল না। বিষয়টি প্রধান নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪