| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার ভোট গোপন থাকছে না: চাকসুর দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১১:৫০:২০:পূর্বাহ্ন  |  ১১৯৫৬৫৩ বার পঠিত
আমার ভোট গোপন থাকছে না: চাকসুর দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার
ছবির ক্যাপশন: চাকসু ভবনের সামনে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার গোলাম কিবরিয়া

চবি প্রতিনিধি: ভোট দেওয়ার প্রক্রিয়া অস্বচ্ছ বলে অভিযোগ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমরা ৭৬ জন ভোটার দাবি জানিয়ে আসছিলাম, যাতে ব্রেইল পদ্ধতিতে আমাদের ভোট দিতে পারি। তবে কমিশন অন্য একজনকে সঙ্গে নিয়ে ভোটের ব্যবস্থা করেছে। এতে আমার ভোট গোপন থাকছে না।’

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চাকসু ভবনের সামনে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ জানান গোলাম কিবরিয়া। চাকসু ভবনের ভোট দিতে এসে পরিস্থিতি দেখার পর তিনি এসব কথা বলেন।

এই ভোটার বলেন, ‘অনেক দৃষ্টিপ্রতিবন্ধী ভোট দিয়েছেন। তাঁদের অভিজ্ঞতা ভালো নয়। আমি এখনো ভোট দিইনি। অন্য একজনকে সঙ্গে নিয়ে কীভাবে ভোট দেব তা নিয়ে ভাবছি।’

নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আমরা দৃষ্টিপ্রতিবন্ধীদের ভোটের ব্যবস্থা করেছি। গোপন কক্ষে একজন সহায়তাকারী নিয়ে তাঁরা ভোট দিচ্ছেন। এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪