| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু নির্বাচন

কারচুপির অভিযোগ, ফল স্থগিত চায় বাম প্যানেল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১২:২২:৫০:অপরাহ্ন  |  ১১৯৫৫৭৫ বার পঠিত
কারচুপির অভিযোগ, ফল স্থগিত চায় বাম প্যানেল
ছবির ক্যাপশন: চাকসু ভবনের সামনে ‘দ্রোহ পর্ষদ’ প্যানেলের সংবাদ সম্মেলন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট সমর্থিত ‘দ্রোহ পর্ষদ’ প্যানেল। কারচুপি হওয়া কেন্দ্রের ফল স্থগিত করে সমাধান করা না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন প্যানেলটির প্রার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে পর্ষদের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ এসব কথা বলেন।

ঋজু লক্ষ্মী অবরোধ বলেন, ‘আমরা খুব উদ্বগের সঙ্গে সকাল থেকে বিভিন্ন ধরনের ঘটনা দেখলাম। নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসা করেছিলাম অমোচনীয় কালি ব্যবহার হচ্ছে কিনা, তারা বলেছেন, হচ্ছে। কিন্তু অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি। আইটি ফ্যাকাল্টিতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ভোট গ্রহণ হয়েছে। বিবিএ ফ্যাকাল্টিতেও এমন হয়েছে। আমরা দেখেছি, বিবিএ ফ্যাকাল্টিতে ছাত্রী সংস্থার একজন কর্মী ভোটকেন্দ্রে ঢুকে ভোটারদের স্লিপ দিয়েছে।’

তিনি বলেন, ‘শিবির সমর্থিত প্যানেল আচরণবিধি লঙ্ঘন করলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু আমরা কিছু করতে গেলেই অনুমতি দেওয়া হয় না আমাদের। আমরা বলতে চাই, তাহলে আপনারা আগেই বলে দিতেন, এই নির্বাচন একটি প্যানেল নিয়েই করবেন। অন্য প্যানেলের প্রয়োজন নেই।’

ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ আরও বলেন, ‘আমরা যখন অভিযোগ জানাতে গেছি, তখন নির্বাচন কমিশন বলছেন- আপনারা যে অভিযোগ করছেন তা অলীক কল্পনা। অতএব এই প্রশাসন একটা ব্যর্থ প্রশাসন। আমাদের দাবি হচ্ছে- যে সব কেন্দ্রে কারচুপির অভিযোগ উঠেছে, সমাধান না হওয়া পর্যন্ত সে কেন্দ্রের ভোট গণনা ও ফলাফল স্থগিত করতে হবে। অন্যথায় কীভাবে অধিকার আদায় করতে হয়, সাধারণ শিক্ষার্থীরা তা দেখে নেবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪