| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনয়ে ফিরতে চান কঙ্গনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১৫:৫৮:৪১:অপরাহ্ন  |  ১৩৯৯৩৫২ বার পঠিত
অভিনয়ে ফিরতে চান কঙ্গনা
ছবির ক্যাপশন: কঙ্গনা রানাওয়াত

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রাজনীতির মঞ্চে পা রেখেই যেন নতুন অধ্যায় শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জীবনে। বলিউডের ঝলমলে দুনিয়া পেরিয়ে বিজেপির তারকা সাংসদ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু হঠাৎই যেন পাল্টে গেল সুর। সাংসদ হয়েও নায়িকার মুখে এখন ক্লান্তির সুর। অভিনেত্রী সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে দেওয়া নতুন স্টোরি যেন ইঙ্গিত দিচ্ছে, কঙ্গনার মনে জমেছে রাজনৈতিক জীবনের অস্বস্তি ও অনিশ্চয়তার ছায়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি কঙ্গনা বিজেপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপির একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে সুরেশ জানিয়েছেন, রাজনীতি ছেড়ে তিনি অভিনয়ে ফিরতে চান।

এই স্টোরিতেই কঙ্গনা লিখেছেন, রাজনীতি এমন একটা পেশা যার পথ সহজ নয়। বড্ড কঠিন। রাজনীতিতে তেমন টাকা-পয়সা উপার্জনও নেই। উল্টো নানারকমের খরচ রয়েছে। আর শিল্পীরা যদি নিজেদের পেশায় সময় ব্যয় করে, তাহলে তাদের দক্ষতা ও কাজের ওপর প্রশ্ন তোলা হয়।

এখানেই শেষ করেননি কঙ্গনা। তার কথায়, রাজনীতিতে ভালো করে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত।

কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি এমার্জেন্সি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর থেকেই কঙ্গনা সিনেমার পর্দা থেকে গায়েব। এমনকি, রাজনীতির আঙিনায় পা দিয়েও তেমন কিছু করতে পারেননি কঙ্গনা। এমনকি, বেশ কয়েক মাস হলো কঙ্গনার প্রযোজনা সংস্থার হাতে তেমন কাজ নেই। কোনোমতে চলছে তার হিমাচলের ক্যাফে।

সব মিলিয়ে কঙ্গনার এখন লড়াইয়ের সময়। এই সাক্ষাৎকারে সেই লড়াইয়ের কথাই জানালেন কঙ্গনা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪