চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকুস) ও হল সংসদ নির্বাচনে মাস্টার দ্যা সূর্য সেন হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ১০ টা ৪০ মিনিটে এই ফলাফল ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সংসদ নির্বাচনে এই হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হদয় ১৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পদে সাঈদ বিন হাবিব ১৭৫ টি ভোট পেয়ে এগিয়ে এবং এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
হল সংসদে সহ সভাপতি পদে ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. তাজিম ইবনে হাবিব। সাধারণ সম্পাদক পদে ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. সাদমান আল-তাছিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাখাওয়াত হোসেন।খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. সাদেফুর রহমান; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ১৮৪ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিলয় দত্ত। দফতর সম্পাদক পদে মো. নাজমুল হাসান ২১৯ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে তরুণ বিজয় চাকমা ১৭২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে আরাফাত বিন আজিজ ১৫০ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। ২৭৫ টি ভোট পেয়ে মো: মাজহারুল হক বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন। ১৫৫ টি ভোট পেয়ে মো: তৌফিকুল ইসলাম যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে জয়লাভ করেছেন এবং ২৭৭ টি ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে জানে আলম বায়েজিদ জয়লাভ করেন।
বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে ওএমআর পদ্ধতি। ভোট গণনার ফলাফল সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এ জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।
উল্লেখ্য, চলমান এই নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
রিপোর্টার্স২৪/সোহাগ