| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচনে কারচুপি ঠেকাতে থ্রিডি সিকিউরিটি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৪:২৫:৪৪:পূর্বাহ্ন  |  ১১৯৩৪৫৫ বার পঠিত
রাকসু নির্বাচনে কারচুপি ঠেকাতে থ্রিডি সিকিউরিটি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক:  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটে জালিয়াতি ও কারচুপি ঠেকাতে এবার প্রথমবারের মতো চালু করা হয়েছে থ্রিডি সিকিউরিটি সিস্টেম।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন,প্রার্থী রয়েছেন ৮৬০ জন। 

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘কারচুপি ঠেকাতে  থ্রিডি লেভেলের নিরাপত্তা নিশ্চিত করছি। আমরা শুধু অমোচনীয় কালির ওপর নির্ভর করছি না। ভোটারের শিক্ষার্থী আইডি কার্ডের সত্যতা প্রথম ধাপেই যাচাই করা হবে। দ্বিতীয় ধাপে দেখা হবে ইউনিক আইডি নম্বর।  তৃতীয় ধাপে ছবিযুক্ত ভোটার তালিকা থেকে যাচাই শেষে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।’

তিনি আরও জানান, কোনো পর্যায়ে সন্দেহ তৈরি হলে বিশেষ কিউআর কোডের মাধ্যমে ভোটারের তথ্য যাচাই করা হবে।

এবার ভোটগ্রহণে ব্যবহার করা হচ্ছে আধুনিক ওএমআর মেশিন ও বিশেষ সফটওয়্যার। ভোট গণনায় থাকবে ছয়টি মেশিন ও সমপরিমাণ স্ক্যানার। মেশিনের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

 কমিশন জানায়, প্রতিটি ভোটারের জন্য আলাদা সিরিয়াল নম্বরযুক্ত ব্যালট পেপার প্রস্তুত করা হয়েছে। ব্যালটগুলো গোপনীয়তা বজায় রেখে নিরাপত্তা বলয়ে সংরক্ষণ করা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে নির্ধারিত কেন্দ্রে পাঠানো হবে।

ভোটকেন্দ্র ও এর আশপাশে মোতায়েন করা হয়েছে দুই হাজার ৩০০ পুলিশ সদস্য, পাশাপাশি থাকবে ১২ প্লাটুন র‌্যাব এবং ছয় প্লাটুন বিজিবি। এ ছাড়া শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ১০০টি সিসিটিভি স্থাপন করা হয়েছে। 

ভোট পরিচালনায় দায়িত্ব পালন করবেন ২১২ জন শিক্ষক। নির্বাচন কমিশন তাঁদের আগেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে,ভোটের ফলাফল প্রস্তুতে ৪৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, ‘ ১৭ ঘণ্টার ভেতরে ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হবে বলে কমিশন প্রত্যাশা করে।

 নির্বাচনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে প্রশাসনের পক্ষ থেকে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য এই কমিটি কাজ করবে। 

কমিটির সভাপতি হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম রফিকুল ইসলাম। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, ১৯৬২ সাল থেকে শুরু হয় রাকসু নির্বাচন। ৬৩ বছরে মোট ১৪ বার এ নির্বাচন হয়েছে। শেষবার নির্বাচন হয়েছে ১৯৮৯ সালে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪