| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচনে দুই ঘণ্টায় ভোট পড়েছে ২১ শতাংশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৫:৫৮:৪০:পূর্বাহ্ন  |  ১৬৫৩২৮৩ বার পঠিত
রাকসু নির্বাচনে দুই ঘণ্টায় ভোট পড়েছে ২১ শতাংশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক:  রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই ঘণ্টায় ভোট পড়েছে ২১ শতাংশ ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় এই তথ্য জানান,রাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান ।

এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয় ।  ১৭টি কেন্দ্রে ৯১৮ প্রার্থীকে ভোট দিচ্ছেন ২৮ হাজার ৯০১ জন ভোটার। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ক্যাম্পাস।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার অত্যন্ত উৎসাহজনক। আগের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুযায়ী এখানে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হওয়ার আশা করা যায়। 

 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪