| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচন : তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১০:১৭:৩৫:পূর্বাহ্ন  |  ১১৯১৭৪৬ বার পঠিত
রাকসু নির্বাচন : তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (রাকসু) নির্বাচনে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে বলে জানিয়েছেন, কমিশনার মোস্তফা কামাল আকন্দ। 

তিনি বলেন, রাকসুর নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নেওয়া হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলর ভোট গণনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সব মিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। 

এদিকে ফল গণনা প্রসঙ্গে তিনি বলেন, একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে। ভোটগ্রহণের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময় ঠিক করা আছে।  

এর আগে সকালে নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো সমস্যা হয়নি। প্রথম ৩ ঘণ্টার একটা পরিসংখ্যান আমাদের কাছে এসেছে। ভোটগ্রহণ সন্তোষজনক।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪