রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সকাল ৯ টায় ভােট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল চারটায়। যৌথ বাহিনীর চারটি বিশেষ নিরাপত্তা বলয়ে ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স গণনার জন্য নেওয়া হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪:৩০ মিনিটে ব্যালট বাক্সের নিরাপত্তায় পুলিশ, সিআরটি,বিজিবি,র্যাব এবং কাউন্টার রেসপন্স টিম (সিআরটি) -এর উপস্থিতি লক্ষ করা যায়।
রাকসু নির্বাচনে মােট ৯ টি একাডেমিক ভবনে ভােট কেন্দ্রের সংখ্যা ছিল ১৭টি। সেখানে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ভোট গ্রহণ শেষ হয় বিকালে। প্রতিটা ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পোলিং অফিসার এবং আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে খুব সতর্কভাবে প্রতিটি ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে গণনার জন্য।
পূর্ব ঘোষণা অনুযায়ী গণমাধ্যমের উপস্থিতিতে ভােট গণণা করা হবে এবং এতে ১৭ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা