| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, ফল প্রকাশ ১৭ ঘণ্টায়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১২:৩০:০৭:অপরাহ্ন  |  ১১৯১৭৬৯ বার পঠিত
রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, ফল প্রকাশ ১৭ ঘণ্টায়

রাবি প্রতিনিধি:  রাকসুতে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। ১৭ ঘণ্টার মধ্যে ফল প্রকাশের লক্ষ্য  নির্বাচন কমিশনের।

এবার কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা

দীর্ঘ ৩৫ বছর পর, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে  ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে হয় ভোটগ্রহণ। এবার ভোটাধিকার প্রয়োগ করেছে ২৮ হাজার ৯০১ জন ভোটার  ।

এক নারী শিক্ষার্থী বলেন, ‘আমি আসলে অনেক আনন্দিত। প্রথমবার ভোট দিচ্ছি। তার ওপর ৩৫ বছর পরে ভোট হচ্ছে। আমরা অনেকটা সৌভাগ্যবান যে, ক্যাম্পাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘আলহামদুলিল্লাহ। ৩৫ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। আমি খুবই আনন্দিত। ভোটের পরিবেশ অনেক সুষ্ঠু।’

এবার, কেন্দ্রীয় ২৩টি পদের মধ্যে রাকসুতে ২৪৭ জন, ১৭টি হল সংসদে ৫৫৫ জন এবং সিনেট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে রয়েছেন ১৬ জন।

এদিকে, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক প্রশাসন। জাল ভোট ঠেকাতে ছিল শিক্ষার্থীদের ইউনিক কার্ড যাচাইসহ নানা ব্যবস্থা। সিসিটিভির আওতায় প্রতিটি কেন্দ্র।

পুলিশের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ‘সুষ্ঠ–সুন্দর পরিবেশে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে যাতে এখানকার শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে– এটা আমাদের প্রত্যাশা।’

রাকসুর ভোটের পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব। তিনি বলেন, ‘সবকিছু সুষ্ঠভাবে চলছে। এখন পর্যন্ত এমন কিছু শুনিনি যেটা নিয়ে খুব কনসার্ন হওয়ার কারণ আছে। পারিবেশও যথেষ্ট ভালো।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  সতর্ক আছেন ।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪