| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১২:৩৫:৫৬:অপরাহ্ন  |  ১১৯১৭৭৩ বার পঠিত
রাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে
ছবির ক্যাপশন: রাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে ভোট গণনা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। 

সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ মিনারে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনার প্রস্তুতি।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯ শত ১জন । ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

জানা গেছে, ভোট গণনা শেষে ১২ থেকে ১৫ ঘন্টা পর আসতে পারে রাকসুর ফলাফল।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪