| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসুতে এজিএস পদে জয়ী ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১২:৪৩:৪৯:অপরাহ্ন  |  ১১৯১৭৮৪ বার পঠিত
চাকসুতে এজিএস পদে জয়ী ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক
ছবির ক্যাপশন: এজিএস পদে জয়ী ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সভাপতি) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। অন্যদিকে সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়।

চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন ৭ হাজার ২২১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫টি ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।

অন্যদিকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন ৬ হাজার ৪৪১টি। যেখানে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাজ্জাত হোসেন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।

চাকসুতে ২৬টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। এছাড়া সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী। বাকি চব্বিশটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের প্রার্থীরা। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের মতে, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে চাকসুতে এজিএস পদে নিজ যোগ্যতায় জায়গা করে নিয়েছে তৌফিক। এখন তারা সম্মিলিত ভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবেন।

রিপোর্টার্স২৪/আয়েশা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪