| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচন: শহিদুল্লাহ ভবনে ভোট বন্ধের অভিযোগ, সত্য নয় বলছেন প্রিজাইডিং অফিসার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১২:৪৮:২৫:অপরাহ্ন  |  ১১৯১৭৫৬ বার পঠিত
রাকসু নির্বাচন: শহিদুল্লাহ ভবনে ভোট বন্ধের   অভিযোগ, সত্য নয় বলছেন প্রিজাইডিং অফিসার
ছবির ক্যাপশন: ভোট ১ ঘণ্টা বন্ধ ছিলো বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন।

আতিকুর রহমান, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে শহিদুল্লাহ একাডেমিক ভবন কেন্দ্রে ভোট ১ ঘণ্টা বন্ধ ছিলো বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন। 


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। তবে, এই দাবি সত্য নয় বলে জানিয়েছেন ওই হলের একজন সহকারী প্রিজাইডিং অফিসার। 


জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন অভিযোগ করে বলেন, শহীদুল্লাহ একাডেমিক ভবনে কৃত্রিম লাইন তৈরি করেছে শিবির, এছাড়া ভোট গ্রহণ ১ ঘণ্টা বন্ধ ছিলো। প্রিজাইডিং অফিসাররা আগেই ব্যালটে স্বাক্ষর করে রেখেছেন। শিবির এই সময়ে ভোট কারচুপি করেছে বলে আমরা মনে করছি।


তবে, ভোট বন্ধ থাকার দাবি সত্য নয়, জানিয়ে ওই কেন্দ্রের একজন সহকারী প্রিজাইডিং অফিসার বলেন, ব্যালট স্বাক্ষর করে রাখার বিষয়টি সত্য। কাজের সুবিধার্থে আমরা কিছু ব্যালটে আগেই স্বাক্ষর রেখেছি। তবে ১ ঘণ্টা ভোট বন্ধ রাখার বিষয়টি সত্য নয়। ভোট কিছুটা ধীরগতিতে চলছিলো।


সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, শিবির বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের দিয়ে ভোট চাওয়া হচ্ছে। আর হাবীবুর হলে শিক্ষার্থীদের খাবার বিতরণ করছে। আমাদের কাছে অভিযোগ এসেছে বিনোদপুর, কাজলা, চারুকলা এবং স্টেশন বাজার গেট দিয়ে লাল জার্সি পরিহিত সম্মিলিত শিক্ষার্থী জােট প্যানেলের বহিরাগত লোকজন প্রবেশ করার পায়তারা করছে। 


তিনি আরও বলেন, প্রধান ফটকের বিপরীতে বেতারের মাঠে কয়েক হাজার নেতাকর্মী ও অস্ত্র মজুদ রেখেছে। গতকাল রাতে বিভিন্ন হােস্টেল ও মেসে গিয়ে তারা তারা সনাতনী ভাইবােনদের হুমকি দিয়ে ভােট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে। তাছাড়া ক্যাম্পাসে ভুয়া কার্ড নিয়ে অনেকে সাংবাদিক পরিচয়ে প্রবেশ করেছে। শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন তিনি সাংবাদিক পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। তাছাড়া ছাত্রী সংস্থার মেয়েরা তাপসী রাবেয়া হলে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছিল।


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা-সহ অন্যান্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪