| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচনের অসঙ্গতি নিয়ে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৩:১৫:১৮:অপরাহ্ন  |  ১১৯১৭০২ বার পঠিত
রাকসু নির্বাচনের অসঙ্গতি নিয়ে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: রাকসু নির্বাচনের অসঙ্গতি নিয়ে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের সংবাদ সম্মেলন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে নির্বাচনের কিছু অসঙ্গতি তুলে ধরেছেন বামধারার গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেল। 

আজ বৃহস্পতিবার( ১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব অসঙ্গতি তুলে ধরেন প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল। 

ফুয়াদ রাতুল বলেন, ‘রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হলেও শুরু থেকেই আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি দেখতে পেয়েছি। কিছু প্যানেল সবার জন্যে সমান সুযোগ নিশ্চিতের শর্তকে বিঘ্ন করে মাত্রাতিরিক্ত অর্থ খরচ করেছে। উপহার বিলি, ভুরিভোজ আয়োজন, শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘনের মতোন ঘটনার বিরুদ্ধে প্রশানের উদ্যোগ আমরা দেখতে পাই নাই।’ 

তিনি বলেন, ‘সর্বশেষ ভোটের দিন একটি প্যানেলকে অবাধে চোথা বিলি করতে দেয়া হলেও গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ আচরণবিধি মেনে ভোট কেন্দ্র থেকে  ৫০ গজ দূরে প্রচারণা চালাতে গেলে আমাদেরকে বাধা প্রদান করা হয়। শহীদুল্লাহ হলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ভোটকেন্দ্রের ভেতর শিবিরের প্যানেলের প্রচারণা চালিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। কিছু হলের প্রার্থীরা একের অধিক ব্যালট প্রাপ্তির কথা জানিয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ইচ্ছাকৃত লাইন জ্যামিংয়ের ঘটনা আমরা দেখেছি। এছাড়া রাকসুতে অংশগ্রহণ করা দুটি প্যালেনের দলীয় নেতা কর্মীদ কাজলা ও বিনোদপুর গেটে স্থানীয় নেতাকর্মীদের জমায়েত ঘটিয়েছে। যা ক্যাম্পাসে এক ধরনের ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।

এর আগে আজ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোট। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪