| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটগ্রহণের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল: রাকসু নির্বাচন পর্যবেক্ষণ কমিটি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৩:৩৪:২২:অপরাহ্ন  |  ১১৯১৮৫৯ বার পঠিত
ভোটগ্রহণের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল: রাকসু নির্বাচন পর্যবেক্ষণ কমিটি
ছবির ক্যাপশন: ব্রিফিংয়ে রাকসু নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম রফিকুল ইসলাম

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পর্যবেক্ষণে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। নির্বাচন শেষে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই কমিটিতে থাকা শিক্ষকেরা বলেছেন, ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি। তবে ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল।

ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে ব্রিফিংয়ে রাকসু নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম রফিকুল ইসলাম এই মন্তব্য করেন। এ সময় এই কমিটির সদস্য সাবেক অধ্যাপক মো. শফিকুল আলম ও সৈয়দ জাবিদ হোসেন তাঁর পাশে ছিলেন। এই কমিটির মোট ৯ জন সদস্য আজ দিনভর রাকসু নির্বাচনের কেন্দ্রগুলো পরিদর্শন করেন৷

ব্রিফিংয়ে অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা, প্রার্থীদের এজেন্ট এবং ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটগ্রহণ সম্পর্কে জানতে চেয়েছি। এ সম্পর্কিত একটা লিখিত প্রতিবেদন রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। সার্বিকভাবে বলা যায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪