| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু ভোটে ক্যাম্পাসের বাহিরে ভিড় জামাত-বিএনপি নেতাকর্মীদের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৪:১৮:৪৬:অপরাহ্ন  |  ১১৯১৬১৩ বার পঠিত
রাকসু ভোটে ক্যাম্পাসের বাহিরে ভিড় জামাত-বিএনপি নেতাকর্মীদের
ছবির ক্যাপশন: রাকসু ভোটে ক্যাম্পাসের বাহিরে ভিড় জামাত-বিএনপি নেতাকর্মীদের

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের বাইরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায়, বিশেষ করে স্টেশন বাজারে, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব প্লাবন বলেন, ‘আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি। আমাদের মধ্যে রাজশাহী জেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। আমরা আমাদের প্যানেলের পক্ষে অবস্থান করছি। নির্বাচনের বিভিন্ন খবর ও আলোচনা শুনে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। যেহেতু আমরা বহিরাগত, তাই ক্যাম্পাসের বাইরে থেকেই অবস্থান করছি।’

অন্যদিকে জামায়াত নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। আমরা উৎসুক জনতা হিসেবে এখানে অবস্থান করছি। আমাদের বাসা পাশেই হওয়ায় আমরা কাছ থেকে এই নির্বাচনী উৎসব দেখছি। অনেকেই আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবাই ফলাফলের অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ১৭ টি কেন্দ্রে রাকসু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন ভোট গণনা চলছে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪