গাজীপুর প্রতিনিধি: ২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলেও দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এই মাদ্রাসার শিক্ষার্থীরা এবারো দেশের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন।
প্রাপ্ত তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির অধীনে এ বছর ১ হাজার ২৭৭ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হন। এর মধ্যে,পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ২৭২ জন এবং উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৬০ জন। এদিকে উত্তীর্ণের হার ৯৯.৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৬১ শিক্ষার্থী।
বিভাগ ভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ৫২০ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫১৭ জন। এরমধ্যে, জিপিএ-৫ পেয়েছেন ৩৯০ জন। সাধারণ বিভাগে ৭৫৭ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৭৪৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ২৭১ জন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো.হেফজুর রহমান ও শিক্ষকরা শিক্ষার্থীদের এমন কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
গত কয়েক বছর ধরে মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষ স্থান ধরে রেখেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা।
রিপোর্টার্স২৪/আয়েশা