| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচন: ভোট গণনায় মেয়েদের হলে বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ২১:১১:৪৩:অপরাহ্ন  |  ১৬৫০৬০৬ বার পঠিত
রাকসু নির্বাচন: ভোট গণনায় মেয়েদের হলে বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল
ছবির ক্যাপশন: রাকসু নির্বাচন: ভোট গণনায় মেয়েদের হলে বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মেয়েদের ছয়টি হলের ফলাফল ঘোষণা হয়েছে। যার মধ্যে ছয়টিতেই শিবির সমর্থিত প্যানেলে এগিয়ে আছেন।

কেন্দ্রীয় সংসদের তিনটি গুরুত্বপূর্ণ পদ—সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিন পদের মধ্যে দুটি পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন, আর একটি পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্যের প্রার্থী।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ছয়টি হল—মন্নুজান, রোকেয়া, তাপসী রাবেয়া, খালেদা জিয়া, রহমতুন্নেসা ও জুলাই ৩৬ হলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ সবকটি হলে শীর্ষে রয়েছেন। এসব হলে তিনি মোট ৪ হাজার ২৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ২০৬ ভোট এবং সর্বজনীন শিক্ষার্থী সংসদের তাসিন খান পেয়েছেন ৭৮১ ভোট।

জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার ছয়টি হলে মিলিয়ে মোট ৩ হাজার ৬৩৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের ফাহিম রেজা পেয়েছেন ২ হাজার ২৫১ ভোট এবং ছাত্রদলের নাফিউল জীবন পেয়েছেন ৪৮৮ ভোট। প্রতিটি হলে সালাউদ্দিন আম্মার তুলনামূলকভাবে স্থিতিশীল ভোট পেয়েছেন এবং অধিকাংশ কেন্দ্রে শীর্ষে অবস্থান করেছেন।

অন্যদিকে এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত সালমান সাব্বির ৬টি হলে সর্বমোট ২ হাজার ২৯৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১ হাজার ৭০৭ ভোট, আর স্বতন্ত্র প্রার্থী সজিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৩১১ ভোট।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪