| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচন:সব হলের ভোট গণনা শেষ, অপেক্ষা চূড়ান্ত ফলাফলের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ২২:৪৮:৪৭:অপরাহ্ন  |  ১১৮৯৭৩৯ বার পঠিত
রাকসু নির্বাচন:সব হলের ভোট গণনা শেষ, অপেক্ষা চূড়ান্ত ফলাফলের

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের সব কয়টি (১৭টি) হলের ফলাফল গণনা শেষ হয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৪টার দিকে এই গণনা শেষ হয়। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা ড. অধ্যাপক এফ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা এরই মধ্যে ১৭টি হলের ব্যালট ওয়েমার মেশিন এর মাধ্যমে গণনার কাজ শেষ করেছি। মূলত ব্যালট পেপারগুলো ব্যালট বক্সে ছিন্নভিন্ন আকারে পড়ে আছে। এগুলোকে সমান আকারে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। এতেই সময় চলে যাচ্ছে। আমরা আশা করছি দ্রুতই কাজ শেষ হবে। এজন্য আমরা আমাদের শিক্ষকদেরও কাজে লাগিয়েছি। আশা করছি আর এক থেকে দুই ঘণ্টার মধ্যেই চূড়ান্ত ফলাফল দিতে পারবো।


এবারের রাকসু নির্বাচনে ভোটার ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪