| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবির সমর্থিত প্যানেল থেকে সনাতন ধর্মাবলম্বী সুজনের জয়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৪:৩৭:৩৫:পূর্বাহ্ন  |  ১১৮৯১০৫ বার পঠিত
শিবির সমর্থিত প্যানেল থেকে সনাতন ধর্মাবলম্বী সুজনের জয়
ছবির ক্যাপশন: শিবির সমর্থিত প্যানেল থেকে সনাতন ধর্মাবলম্বী সুজনের জয়

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। তিনি এবারের নির্বাচনে এই পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

শুক্রবার ( ১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

সনাতন ধর্মাবলম্বী হয়েও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলে অংশগ্রহণ ও জয়লাভ প্রসঙ্গে সুজন বলেন, 'শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ তাদের আদর্শ ও নীতিবোধ, যা আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে। সেই অবস্থান থেকেই আমি নির্বাচনে অংশ নিই এবং নির্বাচিত হই।'

তিনি আরও জানান, 'বিভিন্ন ধর্ম ও মতাদর্শের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্য নিয়েই আমি রাকসুর কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করব।'

সুজনের এই বিজয় সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, কারণ সাধারণত কোনো ইসলামপন্থী রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সমর্থিত প্যানেলে অন্য ধর্মাবলম্বীর উপস্থিতি বিরল। বিশ্লেষকরা একে ‘আন্তধর্মীয় সম্প্রীতির ইতিবাচক বার্তা’ হিসেবে দেখছেন। রাকসুর এবারের নির্বাচনে মোট ২৩টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৭০ শতাংশ ভোটার উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪