| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোখ হারানো সেই দ্বীপ এখন রাকসু কার্যনির্বাহী সদস্য

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৫:২৬:২৯:পূর্বাহ্ন  |  ১৬৫০৭৫৮ বার পঠিত
চোখ হারানো সেই দ্বীপ এখন রাকসু কার্যনির্বাহী সদস্য
ছবির ক্যাপশন: চোখ হারানো আইবিএ'র শিক্ষার্থী দ্বীপ মাহবুব।

আতিকুর রহমান, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ছাত্রশিবির মনোনীত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট' থেকে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো আইবিএ'র শিক্ষার্থী দ্বীপ মাহবুব। 

শুক্রবার (১৭ই অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। 

এ বিষয়ে দ্বীপ মাহবুব বলেন, জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই যেকারণে আমি চোখ হারিয়েছি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে যাবো। সকল শিক্ষার্থীর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে ৪ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত গুলি চালায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা। এসময় দুই শিক্ষার্থী নিহত হন, আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরও অনেক শিক্ষার্থী। দ্বীপ মাহবুবের চোখে গুলি লেগে তার চোখ ভেদ করে মস্তিষ্কে চলে যায়। দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে আবারও ক্লাস পরীক্ষায় অংশ নেন তিনি। তবে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪