| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষকের ফাঁসির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১০:৩৩:৪৩:পূর্বাহ্ন  |  ১১৮৮২৩২ বার পঠিত
ধর্ষকের ফাঁসির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিনিধি : গাজীপুরের মৌচাকে এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে জয় কুমার দাস নামের এক যুবক এবং তার সহযোগীদের বিরুদ্ধে।  ওই গণধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । 

শুক্রবার (১৭ অক্টোবর) জুমা নামাজের শেষে জবি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এসময় তারা ধর্ষণের বিরুদ্ধে নানারকম স্লোগান দেয়। 

বিক্ষোভ মিছিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, গাজীপুরে ধর্ষণ হয় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিরব। প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব ইন্টেরিম সরকারের। আমরা অনতিবিলম্বে ধর্ষকের ফাঁসি চাই। প্রয়োজনে ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এদের নিকৃষ্ট কাজ বন্ধ করতে।

গাজীপুরের বাসিন্দা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামাসুল ইসলাম বলেন, গাজীপুরের ঘটনায় পুলিশ ৫০০০ হাজার টাকা ঘুষ নিয়ে কোনো ব্যবস্থা নেয় নাই। ভুক্তভোগী পরিবারকে প্রেশারাইজ করেছে মামলা উঠিয়ে নেওয়ার জন্য। আমরা অনতিবিলম্বে ধর্ষকের ফাঁসি চাই, সঠিক ও সুষ্ঠু বিচার চাই।

ছাত্র অধিকারের সভাপতি একেএম রাকিব বলেন, গাজীপুরে অত্যন্ত নির্মম একটা ঘটনা ঘটেছে। বরাবরের মতো রাষ্ট্র যন্ত্র, সরকার উদাসীন। ইন্টেরিম সরকারের আমলে প্রায় চার শতাধিক শিশু ধর্ষণ, নিপীড়নের শিকার হয়েছে। আজকের ইন্টেরিম সরকারকে বলতে চাই, আপনারা জনগণের সরকার হতে পারেন নাই, আপনারা ধর্ষকের সরকার হয়েছেন। সরকারের কাছে দাবি জানাবো অনতিবিলম্বে এর ফাঁসির ব্যবস্থা করা হোক।

জবি শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, গাজীপুরের এই নিকৃষ্ট ঘটনা সভ্য সমাজ মেনে নিতে পারেনা। আমরা এর আগে চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে আইনজীবীকে কুপিয়ে হত্যা করতে দেখেছি। দেশে যখন কোনো সাধারণ ঘটনা ঘটে সুশীল সমাজ,  মিডিয়া পাড়া তখন হইচই ফেলে দেয়। কিন্তু যখন মাদ্রাসার শিক্ষার্থী নির্যাতিত হয়, মসজিদের ইমাম নির্যাতনের শিকার হয়, মুসলিম নারী ধর্ষিত হয়, তখন সুশীল সমাজ চুপ থাকে। আপনাদের বলবো এই সুশীলতা বন্ধ করেন। ধর্ষকের শাস্তি হিসেবে আমরা অনতিবিলম্বে ধর্ষকের ফাঁসি চাই। 

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রধান ফটক, বাহাদুর শাহ পার্ক হয়ে বিশ্বজিৎ চত্বরে সমবেত হয় এবং বক্তব্য প্রদান করে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪