| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সুজন চন্দ্র

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১১:৫১:৪৯:পূর্বাহ্ন  |  ১৬৪৮৬০৫ বার পঠিত
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে বিজয়ী  সুজন চন্দ্র

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত "সম্মিলিত শিক্ষার্থী জোট" প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন  শিক্ষার্থী সুজন চন্দ্র। 

শুক্রবার (১৭ই অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। 

সুজন চন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

সনাতন ধর্মালম্বী হয়েও শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে সুজন চন্দ্র বলেন, শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ ছিল তাদের আদর্শ ও নীতিবোধ, যা আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে এগিয়ে থাকা একটি সংগঠন। সেখান থেকে দাঁড়িয়ে আমি নির্বাচিত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪