| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিবের সঙ্গে সিনেমার অফার ভুয়া মনে হয়েছিল: ইধিকা পাল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৪:৪৬:১৮:পূর্বাহ্ন  |  ১৪২৯১৯৯ বার পঠিত
শাকিবের সঙ্গে সিনেমার অফার ভুয়া মনে হয়েছিল: ইধিকা পাল
ছবির ক্যাপশন: শাকিবের সঙ্গে সিনেমার অফার ভুয়া মনে হয়েছিল: ইধিকা পাল

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকাই মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ঢালিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘প্রিয়তমা’-তে এই জুটির রসায়ন দর্শকের মন জয় করে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা জানালেন, সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ভুয়া প্রস্তাব’ বা ‘ফেক কল’ ভেবেছিলেন। 

ইধিকা বলেন, তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল, কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি প্রস্তাব। যে সুযোগটাই আমার কাছে ছিলো সবচেয়ে বড় বিষয়। ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।

প্রিয়তমা’র পর থেকেই ইধিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আর আমি সেটাতেই মন দিতে চাই।

গসিপ ও ট্রোল নিয়ে ইধিকার প্রতিক্রিয়া, ‘সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সব সময় ভালোই হবে, এমন তো নয়। তাই এগুলো আমি স্বাভাবিকভাবে নেই। এসব আমার ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। ভালো বা খারাপ, কোনো দিকই পাইনি। এখন আমার ফোকাস শুধু কাজ।

নিজের ব্যক্তিগত অবস্থা নিয়েও খোলামেলা কথা বললেন ইধিকা। জানালেন, ইধিকা একদমই সিঙ্গেল!


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪