| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের ব্যতিক্রমী মিলনমেলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১৪:৫৬:১৯:অপরাহ্ন  |  ১১৮৪৬৯২ বার পঠিত
রাকসু নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের ব্যতিক্রমী মিলনমেলা
ছবির ক্যাপশন: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজিত প্রার্থীদের মিলনমেলা

আতিকুর রহমান, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজিত প্রার্থীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বিজিত প্রার্থীদের উদ্যোগে এই মিলনমেলা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাকসুর সাবেক ভিপি পদপ্রার্থী বিল্লাল হোসেন বলেন, “ভোটের আগে আমি শিক্ষার্থীদের কাছে গিয়েছিলাম এবং পরিষ্কারভাবে জানিয়েছিলাম কেন আমাকে ভোট দেওয়া উচিত। তারা প্রতিশ্রুতিও দিয়েছিল ভোটের জন্য। কিন্তু পরে দেখলাম, তারা সবাই শিবিরে পরিণত হয়েছে—এটা আমি কখনো কল্পনাও করিনি।”

অন্যদিকে, ছাত্রদল মনোনীত প্যানেলের সাবেক ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “আমাদের এই আয়োজন মূলত পরাজিত প্রার্থীদের নিয়ে। আমরা পরাজিত হলেও এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশ। আমাদের আজকের উদ্দেশ্য হলো, যারা নির্বাচনে জয়ী হয়েছেন তারা যেন তাদের ইশতেহার আগামী এক বছরের মধ্যে বাস্তবায়ন করেন, আর আমরা তার তদারকিতে থাকব।”

এ সময় বিভিন্ন পদে বিজিত প্রায় শতাধিক প্রার্থী উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪