| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুইমিংপুলে সুনেরাহর রূপে আগুন, নেটদুনিয়ায় ঝড় মন্তব্যের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৩:৪৩:২০:পূর্বাহ্ন  |  ১৩৮৭০০৭ বার পঠিত
সুইমিংপুলে সুনেরাহর রূপে আগুন, নেটদুনিয়ায় ঝড় মন্তব্যের
ছবির ক্যাপশন: সুইমিংপুলে সুনেরাহর রূপে আগুন, নেটদুনিয়ায় ঝড় মন্তব্যের

রিপোর্টার্স২৪ ডেস্ক : সামাজিক মাধ্যমে আগুন জ্বালিয়ে দিলেন তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সুইমিংপুলে গোলাপি বিকিনিতে তোলা তার সাম্প্রতিক ছবিগুলো ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটদুনিয়া। ভক্তদের মন্তব্যঘর এখন যেন অগ্নিকুণ্ড কেউ তো লিখেছেন,পানিতেও আগুন লেগেছে।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে খোলামেলা ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে ধরা দিয়েছেন সুনেরাহ। তিনি ক্যাপশনে লিখেছেন, সূর্যের উষ্ণতা উপভোগ করছি। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, বাড়তে থাকে লাইক ও কমেন্টের বন্যা।

সাহসী লুকে হাজির হওয়া সুনেরাহর জন্য নতুন কিছু নয়। আগেও একাধিকবার আলোচনায় এসেছেন অনন্য উপস্থিতিতে। এবারও ব্যতিক্রম নয় তার প্রতিটি ছবিতেই মুগ্ধতা ছুঁয়ে গেছে অনুরাগীদের মনে।

চলতি বছর সিনেমা নিয়েও ব্যস্ত সময় কাটিয়েছেন এই অভিনেত্রী। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ এবং ‘উৎসব’ ছবিতে তাকে দেখা গেছে আলোচনায়। অভিনয়ের পাশাপাশি নিয়মিত মডেলিংয়েও সক্রিয় তিনি। জনপ্রিয়তা, আলোচনার ঝলক—সব মিলিয়ে দিন দিন আরও উজ্জ্বল হয়ে উঠছেন সুনেরাহ বিনতে কামাল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪