| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডন বইমেলায় আজ গাইবেন সাবিনা ইয়াসমিন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৭:৫১:৫৬:পূর্বাহ্ন  |  ১৩৮৭১৭৩ বার পঠিত
লন্ডন বইমেলায় আজ গাইবেন সাবিনা ইয়াসমিন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪  ডেস্ক:  দিনব্যাপী বর্ণাঢ্য ১৬তম লন্ডন বাংলা বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসবে সংগীত পরিবেশন করবেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আজ রবিবার  যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেনুতে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।


 সাবিনা ইয়াসমিন আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এর আগেও আমি লন্ডনে শো করতে এসেছি। তবে এবারের বিষয়টা ব্যতিক্রম।


সাবিনা ইয়াসমিন জানান, আগামী ২৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে আছেন, দেশের প্রখ্যাত তবলা শিল্পী চন্দন দত্ত, মনোয়ার হোসেন টুটুলও আছেন। 

চন্দন দত্ত জানান, এই আয়োজনে সাবিনা ইয়াসমিনের সঙ্গে একই মঞ্চে গান গাইবেন কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪