রিপোর্টার্স২৪ ডেস্ক : মাস পাঁচেক আগে এক অনুষ্ঠানে চিত্রনায়ক অনন্ত জলিলের মুখে কেক তুলে দেওয়ায় আলোচনায় আসেন নাজমি জান্নাত নামের এক তরুণী, যিনি পেশায় একজন মডেল। উপস্থাপনা ও ফ্যাশন ডিজাইনার হিসাবেও নজর কাড়েছেন তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাজমি গণমাধ্যমকে বলেন, আমার ইচ্ছা প্রত্যেক শীতে একটা করে বিয়ে করব। শীতে বিয়ে করব কারণ, শীতে সুন্দর করে সাজা যায়। গরম লাগে না। মেকআপ গলে না। বিয়ের যে আমেজ দুই পক্ষে থেকেই উপহার আসে। আমি শুধু বিয়ে করে যাব সংসার করব না।
বিয়ের জন্য কেমন পাত্র চান জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলনে, আমার একজন ভালো ছেলের প্রয়োজন। দেশ বা দেশের বাইরের হোক, পৃথিবীর বাইরে হোক। এলিয়েন এসে যাক তাতেও আমি কিছুই মনে করব না। পাইলট এবং মেরিন ইঞ্জিনিয়ার ছেলেদের বেশি পছন্দ হয়। কারণ, তাদের দেখতে আলাদা লাগে। তাদের মধ্যে ভদ্রতা বেশি থাকে। তারা জানে একটা মেয়ের সঙ্গে কেমন আচরণ করতে হয়। তাদের ব্যক্তিত্ব আমাকে আকর্ষণ করে।
চলতি বছর সেলিব্রেটি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনে অংশগ্রহণ করে এক সাক্ষাৎকারে ‘টাইমপাস প্রেম’ সম্পর্কে স্পষ্ট বিরক্তি প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আমি ৯০ দশকের প্রেমে বিশ্বাসী। আমার সঙ্গে প্রেম মানেই সেটা সরাসরি বিয়ের দিকে যাবে। আমি ওই ঘরানার মানুষ নই যে আজ প্রেম করলাম, কাল ব্রেকআপ করলাম।
একজন পুরুষকে কীভাবে পছন্দ করেন—এ প্রশ্নে তিনি বলেছিলেন, ভদ্রতা, সম্মান আর মার্জিত আচরণ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাকে আপনি করে বললে আমার ভালো লাগে। এমনকি দরজা খুলে দেওয়ার মতো ছোট বিষয়গুলোও আমার কাছে বড় হয়ে ওঠে।
মডেল ও শিক্ষকতা ছাড়াও নাজমী একজন ফ্যাশন ডিজাইনার। এরই মধ্যে কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে। তার মধ্যে অন্যতম ঢাকা অ্যাটাক। সূত্র :ঢাকা মেইল
রিপোর্টার্স২৪/ঝুম