| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনয়ে নাম লেখালেন নোবেলের প্রাক্তন সালসাবিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৩:৪৩:৪৩:অপরাহ্ন  |  ১৩৯৮৭৯৫ বার পঠিত
অভিনয়ে নাম লেখালেন নোবেলের প্রাক্তন সালসাবিল
ছবির ক্যাপশন: সালসাবিল মাহমুদ

স্টাফ রিপোর্টার: অভিনয়ে নাম লেখালেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। ‘টানাপোড়ন’ নামের একটি নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হচ্ছে তার। গণমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন সালসাবিল। 

নাটকে অভিনয়ের বিষয়ে তিনি বলেন, “টানাপোড়ন’  একটি ধারাবাহিক নাটক। এটি পরিচালনা করেছেন বাপ্পি খান। এই নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে আমার।’

নাটকটিতে ভালোবাসা, পারিবারিক টানাপোড়ন আর জীবনের হাসি-কান্নার গল্প তুলে ধরেছেন নির্মিতা। সালসাবিলের বেশ কয়েকটি পোস্ট থেকে বোঝা গেছে এরইমধ্যে নাটকের শুটিং শুরু করেছেন তিনি। 

গতকাল তার ফেসবুকে নাটকের একটি পোস্টার প্রকাশ করেছেন। যেখানে সালসাবিলকে বিমর্ষ অবস্থায় দেখা গেছে। 

এদিকে সালসাবিল অভিনয়ে আসছেন শুনে বেশ উচ্ছ্বসিত তার অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকেই জানিয়েছেন শুভকামনা। সাফল্য কামনা করেছেন তার। 

নোবেলের কারণে বিভিন্ন সময় সাংবাদ শিরোনামে উঠে এসেছেন সালসাবিল। এবার সেসব পেছনে ফেলে নিজের সৃজনশীলতা দিয়ে দর্শককে মুগ্ধ করতে চান তিনি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪