| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাখি সাওয়ান্তের তামান্না ভাটিয়া কটাক্ষ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৫:৪৮:৫১:পূর্বাহ্ন  |  ১৩৮৭৮৭৫ বার পঠিত
রাখি সাওয়ান্তের তামান্না ভাটিয়া কটাক্ষ
ছবির ক্যাপশন: রাখি সাওয়ান্তের তামান্না ভাটিয়া কটাক্ষ

রিপোর্টার্স২৪ ডেস্ক : ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিনেমার ‘গফুর’ গানে নাচের মাধ্যমে আবারো আলোচনায় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সোশ্যাল মিডিয়ায় তার নাচ ভাইরাল, অনেকেরই মনে হচ্ছে এবার ‘আইটেম ডান্স কুইন’ উপাধি তারই।

তবে একসময়ের ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত এই বিষয়টিকে ভালোভাবে নিতে পারলেন না। রাখি অভিযোগ করেছেন, এখনকার নায়িকারা আইটেম গানে নাচলেও তার আসল আবেদন হারিয়ে যাচ্ছে। রাখি বলেন, “আমাদের সময়ে আইটেম নাচের মধ্যে ছিল এক অন্যরকম মাদকতা। এখনকার নাচে সেই আবেগ নেই। ওরা আমাদের দেখে দেখে নাচ শিখেছে, আর আমাদের সময়ের আইটেম নাচের মান বজায় রাখে না।”

রাখি আরও বলেন, আসল আইটেম নাচ তো আমি করেছি। এবার আমি নায়িকা হব।

অন্যদিকে, তামান্না ভাটিয়া আগে ‘আজ কি রাত’ এবং ‘কাবালা’ গানে নাচে প্রশংসা কুড়িয়েছেন। তার সর্বশেষ ‘গফুর’ গানে আবারও উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। তবে এই নাচের মাধ্যমেই বিতর্কের মুখে পড়েছেন তিনি।

তামান্না এখন পর্যন্ত রাখির মন্তব্যের জবাব দেননি। কিন্তু ভক্তদের মতে, আইটেম ডান্সের সংজ্ঞা বদলে দিয়েছেন তামান্না—গ্ল্যামারের পাশাপাশি আত্মবিশ্বাস, সাহস এবং নিজের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। বলিউডে এখন প্রশ্ন একটাই—‘আইটেম কুইন’ উপাধি রাখিরই থাকবে, নাকি ছিনিয়ে নেবেন তামান্না?


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪