| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা: ২ দিন সকল পরিক্ষা স্থগিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৮:০৬:১০:পূর্বাহ্ন  |  ১১৭৫০৫৭ বার পঠিত
জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা: ২ দিন সকল পরিক্ষা স্থগিত

জবি প্রতিনিধি : ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী জুবায়েদ হোসেনের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান।

সোমবার সকাল ১১টার দিকে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, আজকের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ অক্টোবর শোকদিবস পালন করা হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।

তিনি আরও বলেন, ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস চলবে, তবে পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

রোববার বিকেল পৌনে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জুবায়েদ কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি জবি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪