| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপস্থাপক সমৃদ্ধিকে জনপ্রিয় ‘আয়না’ পডকাস্ট থেকে অব্যাহতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৯:১৫:৪৯:পূর্বাহ্ন  |  ১৩৭৮৭৩৮ বার পঠিত
উপস্থাপক সমৃদ্ধিকে জনপ্রিয় ‘আয়না’ পডকাস্ট থেকে অব্যাহতি

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিতর্কিত উপস্থাপক সমৃদ্ধি তাবাসসুমকে বেসরকারি টেলিভিশন একুশে টিভির একটি জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।

একুশের টিভির অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, ‘‘গুরুতর অসদাচরণের দায়ে সমৃদ্ধি তাবাসসুমকে জনপ্রিয় পডকাস্ট ‘আয়না’ থেকে অব্যাহতি দিয়েছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ।’’ তবে সুনির্দিষ্ট ঠিক কি অসদাচরণের অভিযোগ তা উল্লেখ করেনি চ্যানেল কর্তৃপক্ষ। 

সমৃদ্ধি উপস্থাপক হিসেবে পরিচিতি পান নাগরিক টিভির একটি অনুষ্ঠানের মাধ্যমে। এরপর বিভিন্ন ইউটিউব চ্যানেল ও টেলিভিশনে উপস্থাপনা করতে দেখা যায় তাকে।

বিতর্ক হাত ধরে হেঁটেছে সমৃদ্ধির। অনুষ্ঠানে অশোভনীয় প্রশ্ন করে অতিথিদের অপ্রস্তুত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময়ে এ নিয়ে অনেকে লেখালেখি করেছেন নেট মাধ্যমে। 

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সমৃদ্ধির বিষয়টি নিয়ে লিখেছিলেন। আয়না অনুষ্ঠানে এ উপস্থাপকের অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে অপ্রত্যাশিত প্রশ্নের মাধ্যমে তাকে বিব্রত করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছিলেন পিয়া। 

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪