| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার রাস্তা কেন ‘টেসলা’মুক্ত করা যাচ্ছে না—প্রশ্ন ইমনের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১১:২৬:১১:পূর্বাহ্ন  |  ১৪০২৮৯২ বার পঠিত
ঢাকার রাস্তা কেন ‘টেসলা’মুক্ত করা যাচ্ছে না—প্রশ্ন ইমনের
ছবির ক্যাপশন: শওকত আলী ইমন

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে এখন ব্যাটারিচালিত রিকশার আধিপত্য। গত বছরের ৫ আগস্টের পর এই রিকশার সংখ্যা অনেক বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারিচালিত রিকশার আধিক্যের পেছনে আছে দুর্বল তদারকি ও কার্যকর কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না থাকা। এদিকে ঢাকার রাস্তাগুলোও রয়েছে হকারদের দখলে, স্টেশন এলাকায় রয়েছে দালালদের দৌরাত্ব।

এবার জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানতে চেয়েছেন কেন ঢাকার রাস্তা হকার ও ব্যাটারিচালিত রিক্সা মুক্ত করা যাচ্ছে না। 

সোমবার (২০ অক্টোবর) এক ফেসবুক পোস্টে দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জনপ্রিয় এই সংগীত পরিচালক লিখেছেন, সিলেটের রাস্তা যদি হকার মুক্ত, টেসলা (ব্যাটারিচালিত রিক্সা) মুক্ত, ট্রেন স্টেশন দালাল মুক্ত হতে পারে, ঢাকা কেন নয়? 

শওকত আলী ইমন একজন সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার, ও সঙ্গীতশিল্পী। দুই দশকে প্রায় ৪০০ চলচ্চিত্রের গানের সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন।

তিনি ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪