রিপোর্টার্স২৪ ডেস্ক : টলিউডের সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তাদের সম্পর্ককে টলিপাড়ার ‘ওপেন সিক্রেট’ হিসেবে ধরে রেখেছেন। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা নতুন করে বিচ্ছেদ গুঞ্জন সৃষ্টি করেছে।
টলিপাড়ার সূত্র বলছে, কিছুদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতার অভিযোগও শোনা গেছে। এমনকি রুক্মিণী এক সময় ইনস্টাগ্রামে দেবকে আনফলোও করেছিলেন। তবু জন্মদিনে তারা একসাথে দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্ট ও ‘রঘু ডাকাত’-এর স্ক্রিনিংয়ে রুক্মিণীর অনুপস্থিতি নজর কাড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে বিচ্ছেদ রটনা শুরু হয়েছে।
রুক্মিণী বলেন, কাজের জন্য আমি বর্তমানে বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য কলকাতায় এসেছি। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি। দেবের পাশে না থাকার প্রসঙ্গে তিনি রহস্যময় হাসি দিয়ে যোগ করেন, একটাই কথা, আমাকে খুঁজতে থাকো।
দেবও এর আগে গুঞ্জন নিয়ে জানিয়েছিলেন, যারা এসব বলছে, তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। আমি ১২ বছর ধরে একটি সম্পর্কের মধ্যে আছি, কখনও এ নিয়ে কথা বলিনি।
রিপোর্টার্স২৪/ঝুম