| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওষুধে শরীর ফুলে যেত: দীঘি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১৫:০২:১৫:অপরাহ্ন  |  ১৩৬৫৫৩৬ বার পঠিত
ওষুধে শরীর ফুলে যেত: দীঘি
ছবির ক্যাপশন: প্রার্থনা ফারদিন দীঘি

স্টাফ রিপোর্টার: শিশুশিল্পী হিসেবে যে জনপ্রিয়তা প্রার্থনা ফারদিন দীঘি পেয়েছিলেন বড়বেলায় এসে তা ধরে রাখতে পারেননি। ওই স্থান দখল করে নিয়েছে সমালোচনা। সঙ্গে কিছু আলোচনা। শিশুশিল্পী হিসেবে যে জনপ্রিয়তা প্রার্থনা ফারদিন দীঘি পেয়েছিলেন বড়বেলায় এসে তা ধরে রাখতে পারেননি। ওই স্থান দখল করে নিয়েছে সমালোচনা। সঙ্গে কিছু আলোচনা।

যদিও সম্প্রতি ঘুরে দাঁড়িয়েছেন। জংলি দিয়ে প্রেক্ষাগৃহে দর্শক টেনেছেন। যুক্ত হয়েছেন বরবাদের পরিচালকের একটি সিনেমায়। তবে পেছনের দুঃসময়ের স্মৃতিগুলো মুছে যায়নি। তাই নিয়ে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে।

ওজন বেড়ে যাওয়ায় ট্রলের শিকার হয়েছিলেন দীঘি। বডি শেমিংয়ের বিষয়টি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘অসুস্থতার কারণে ওজন বেড়ে যায়, তখন মানুষ নানা কথা বলত। একসময় খুব হতাশ হয়ে পড়েছিলাম। স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত। পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়াই।

দীঘি বলেন, প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি আমাকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবে। ওসবে আমি কখনও কান দিই না। নানা জনের কাছে নানা কিছু শুনি, তা নিয়ে কখনও মাথা ঘামাই না। যখন নতুন ছিলাম, তখন এসব খুব কষ্ট দিত। এখন বুঝি, অনেকেই অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করেন। তারা শোধরানোর জন্য সমালোচনা করেন না। কে ভালো চায় আর কে খারাপ চায় এখন সেটি বুঝে ফেলেছি। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা। তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪