| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালমান শাহ্‌’র স্ত্রী সামিরা এখন কোথায়?

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১১:৫১:৪১:পূর্বাহ্ন  |  ১৩৬৩৬৯৬ বার পঠিত
সালমান শাহ্‌’র স্ত্রী সামিরা এখন কোথায়?
ছবির ক্যাপশন: নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা

স্টাফ রিপোর্টার: অভিনয়, সহজাত আবেগ ও পর্দায় রোমান্টিক অনুভূতির জন্য আজও ভক্তদের মনে অমর হয়ে আছেন নায়ক সালমান শাহ্। মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সালমান। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তাঁর ইহজাগতিক ভ্রমণের ইতি ঘটে। তাঁর মৃত্যু ঘিরে রহস্য কাটেনি—আত্মহত্যা, নাকি হত্যা?

গত সোমবার(২০ অক্টোবর) ৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। এজাহারে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। প্রায় ২৯ বছর পর সালমান শাহ মৃত্যুর প্রসঙ্গ সামনে আসায় জনমনে প্রশ্ন উঠেছে তার স্ত্রী সামিরাকে নিয়ে। কোথায় আছেন, কি করছেন সামিরা?

সালমান শাহ্‌র স্ত্রী সামিরা বাবা জাতীয় দলের সাবেক উইকেটকিপার অধিনায়ক শফিকুল হক হীরা। মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি। লুসি বিউটি পার্লার নামে তার চট্টগ্রামে একটি পার্লার রয়েছে। বিয়ের পর সামিরা ঢাকায় একটি বিউটি পার্লারও খুলেছিলেন।

সালমানের মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী অভিযোগ করেন, সামিরার সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং এ দু’জন মিলে সালমানকে হত্যা করেছে।

এক পর্যায়ে একেবারে আড়ালে চলে যান সামিরা। সালমানের মৃত্যুর পর ব্যবসায়ী মুস্তাক ওয়াইজকে বিয়ে করে দেশ ছেড়ে চলে যান থাইল্যান্ড। সেখানে সামিরার নতুন সংসারে একটি ছেলে ও দুটি মেয়ে। বর্তমানে স্বামী সন্তান নিয়ে থাইল্যান্ডেই রয়েছেন তিনি। একেবারে প্রয়োজন না পড়লে সামিরা বাংলাদেশে আসেন না। বলে রাখা ভালো, এই মামলার আরেক আসামী বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইও বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের লাশ উদ্ধার করা হয় এবং প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। তার অকালমৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কি না, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪