| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজেই নিজেকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন পরীমণি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৫:১৫:৫২:পূর্বাহ্ন  |  ১৩৫৬২০৭ বার পঠিত
নিজেই নিজেকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন পরীমণি
ছবির ক্যাপশন: নিজেই নিজেকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন পরীমণি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ২৪ অক্টোবর জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। ঢালিউডে আসার পর থেকে প্রতি বছর জাঁকজমকভাবে জন্মদিন উদযাপন করতেন তিনি। তবে গত তিন বছর ধরেই কোনো আনুষ্ঠানিক আয়োজন হয়নি, দিনটি কাটছে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে।

তবে এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন পরীমণি। আর জন্মদিনের দিন (২৪ অক্টোবর) নিজেই ফেসবুকে নিজের জন্য শুভেচ্ছা পোস্ট করেছেন।

নিজের বিশেষ দিনটি ঘিরে পরীমণি লিখেছেন, এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা—সব কিছু নিয়েই আজকের এই জীবন।

পোস্টের শেষে তিনি নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া, নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের মনে করিয়ে দিয়েছেন জন্মদিনের কথা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪