| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজ্ঞাপনের ভাষা বদলে দেওয়া মানুষটি আর নেই-বিদায় পীযূষ পাণ্ডে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১৩:০৯:৪০:অপরাহ্ন  |  ১৩৭৬৬২২ বার পঠিত
বিজ্ঞাপনের ভাষা বদলে দেওয়া মানুষটি আর নেই-বিদায় পীযূষ পাণ্ডে
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতের পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়া বিজ্ঞাপন দুনিয়ায় অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব পীযূষ পাণ্ডে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শুক্রবার (২৪অক্টোবর) তার প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন শিল্পপতি থেকে রাজনীতিমহল ও বিনোদন দুনিয়ার বড় বড় তারকারা।

পীযূষ পাণ্ডে প্রায় চার দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় বিজ্ঞাপনী সংস্থা ‘ওগিলভি ইন্ডিয়া’র মুখ ছিলেন।

যে কোনো দ্রব্য বিক্রি করাই নয়, তার সঙ্গে সাধারণ মানুষের আবেগকে মিশিয়ে দিতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। বিজ্ঞাপন তৈরির সংজ্ঞা বদলে দেন তিনি। তার ‘ক্যাচলাইন’-এই প্রতিটি দ্রব্য নতুন করে গল্প বলতে শুরু করে।

‘এশিয়ান পেইন্টস’-এর ‘হার খুশি মেঁ রং লায়ে’ বা ‘ক্যাডবেরি’র ‘কুচ খাস হ্যায়’, ‘ফেভিকল কা জোড়’ থেকে ‘হাচ’-এর কুকুর বা ‘ভোডাফোন’-এর জুজু, যে বিজ্ঞাপনেই তিনি হাত দিয়েছেন, সেই বিজ্ঞাপন আজও একই রকমভাবে জনপ্রিয়।

শুধু তা-ই নয়, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে পীযূষের লেখা ‘আব কি বার মোদি সরকার’ ঝড় তুলেছিল রাজনৈতিক মহলেও। জনপ্রিয় ‘মিলে সুর মেরা তুমহারা’ গানের গীতিকারও তিনি নিজেই। ২০২৩ সালে ‘ওগিলভি ইন্ডিয়া’র কার্যনির্বাহী চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন। বিজ্ঞাপনের কাজের পাশাপাশি মাঝে মাঝে পর্দায়ও দেখা গেছে তাকে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪