| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি ছাত্রদল শাখা সভাপতির জন্মদিনে উপলক্ষে ভিন্নধর্মী মানবিক উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১৯:২৮:৫৬:অপরাহ্ন  |  ১১৪৯৬১১ বার পঠিত
চবি ছাত্রদল শাখা সভাপতির জন্মদিনে উপলক্ষে ভিন্নধর্মী মানবিক উদ্যোগ
ছবির ক্যাপশন: চবি ছাত্রদল শাখা সভাপতির জন্মদিনে উপলক্ষে ভিন্নধর্মী মানবিক উদ্যোগ

চবি প্রতিনিধি:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত পথশিশু, দুস্থ-দরিদ্র মানুষ ও রিক্সা চালকদের মধ্যে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন। এই মানবিক উদ্যোগটি পালন করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি মো:আলাউদ্দিন মহসিন এর জন্মদিন উপলক্ষে। 

উল্লেখ্য গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি মো: আলাউদ্দিন মহসিন এর  জন্মদিন ছিল। জন্মদিনে উপলক্ষে খাবার ও উপহার সামগ্রী বিতরণ কালে ছাত্রদল নেতা হাবিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা মানুষের কল্যাণের জন্য সবাইকে একসাথে নিয়ে কাজ করে। আমরা মহসিন ভাইর জন্মদিন উপলক্ষে মানবিক ব্যতিক্রমধর্মী কিছু কাজ করতে চেয়েছিলাম।ক্যাম্পাসে অবস্থানরত পথশিশু ও রিক্সা  চালকদের মধ্যে খাবার ও উপহার  সামগ্রী বিতরণের মাধ্যমে তা সম্পন্ন করি। 

ছাত্রদল নেতা তানভীর হাসান বলেন, মানবিক কার্যক্রম করা আমাদের সংগঠনের আদর্শের অংশ। আমরা তৃণমূল পর্যায়ের সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করে চলি।পথশিশুরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারাও মানুষ তারাও সুন্দরভাবে বাঁচতে চায়। আমাদের এই উপহার পেয়ে তারা অনেক আনন্দিত। আমার দেখা ক্যাম্পাসে প্রথম জন্মদিন উপলক্ষে এটি একটি ব্যতিক্রমধর্মী মানবিক কাজ।যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সম্পন্ন করেছি। আমাদের এ ধরনের মানবিক কাজ চলমান থাকবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪