| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূর্ণিমা উড়িয়ে দিলেন বিচ্ছেদের গুঞ্জন, জানান সংসারে সুখী আছেন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৪:০৩:৩৬:পূর্বাহ্ন  |  ১৩৭৬২১৯ বার পঠিত
পূর্ণিমা উড়িয়ে দিলেন বিচ্ছেদের গুঞ্জন, জানান সংসারে সুখী আছেন
ছবির ক্যাপশন: পূর্ণিমা উড়িয়ে দিলেন বিচ্ছেদের গুঞ্জন, জানান সংসারে সুখী আছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক : চলচ্চিত্র অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে সমালোচনার মুখে পড়লেও স্পষ্ট করে জানালেন, তিনি এবং স্বামী আশফাকুর রহমান রবিন সুখে আছেন।

কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া ও অনলাইন নিউজে শোনা যাচ্ছিল, পূর্ণিমার দাম্পত্যজীবনে ভাঙনের সুর। বিষয়টি গরম হয়ে ওঠে একটি ফেসবুক পোস্ট থেকে, যেখানে পূর্ণিমা লিখেছিলেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’ পোস্টের কিছু অংশ ভুলভাবে পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ায় গুঞ্জন ছড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ অক্টোবর স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করলেও গুঞ্জন থামেনি। অবশেষে গতকাল পূর্ণিমা স্পষ্ট করে লিখেছেন, আমাদের সংসার ও পারিবারিক জীবন নিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। কিছু সংবাদমাধ্যম সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনামে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে ও পরিবারকে বিস্মিত ও মর্মাহত করেছে।

পূর্ণিমা ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। রবিন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। এর আগে ২০০৭ সালে পূর্ণিমা আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪