| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যাম্পাসের সুইমিংপুলে ডুবে রাবি শিক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১৪:৩৫:৩৪:অপরাহ্ন  |  ১১২৫৫৪৩ বার পঠিত
ক্যাম্পাসের সুইমিংপুলে ডুবে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে সায়মা হোসাইন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মুখপাত্র ডা. শংকর বিষয়টি নিশ্চিত করেছেন।

সায়মা হোসাইন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের আবাসিক হলে থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা তৌফিক রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা জিমের সামনে খেলছিলাম। যতক্ষণে সেখানে (সুইমিংপুল) গিয়ে আপুটিকে তুললাম, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আনুমানিক ৫ মিনিটের অধিক সময় ধরে তিনি পানির নিচে ছিলেন।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মুখপাত্র ডা. শংকর বলেন, ‘আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। আইনি প্রক্রিয়ার জন্য তাকে মর্গে প্রেরণ করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা জানতে পারার সাথে সাথেই মেডিকেলে এসেছি। লাশের প্রাথমিক পরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।’

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪