| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ২১:১৯:৫১:অপরাহ্ন  |  ১১২৩৮২৬ বার পঠিত
সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সাভার প্রতিনিধি :তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে খাগান এলাকায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করি। তবে ঘটনাটি মীমাংসার দিকে যাচ্ছিল। কিন্তু সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে সংঘর্ষে আরও আহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪