| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালমানকে ‘জঙ্গি’ তকমা পাকিস্তানের!

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৬:১৮:১৫:পূর্বাহ্ন  |  ১৩৪১৯৬০ বার পঠিত
সালমানকে ‘জঙ্গি’ তকমা পাকিস্তানের!
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্টে সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়া হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ে। এমনকি পাক সরকারের পক্ষ থেকে তাকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি ওঠে। 

বলিউড সুপারস্টার সালমান খানকে হঠাৎ করেই পাকিস্তানের সরকার  জঙ্গি ও সন্ত্রাসবাদী হিসেবে অভিহিত কেন করলো ?

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সালমান খান। ভারতীয় সিনেমা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বালুচিস্তানকে একটি ভিন্ন দেশ বলে দাবি করে বসেন তিনি।  এই  নিয়ে বিপাকে পড়তে হয় অভিনেতাকে।

রিয়াদের ওই অনুষ্ঠানে সালমান খান বলেন, আপনি যদি হিন্দি সিনেমা তৈরি করেন, সেটা সৌদি আরবে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে। তেমনি তামিল, তেলেগু, মালয়ালম- যে কোনো ভারতীয় ভাষার ছবিই এখানে সফল হতে পারে। কারণ এখানে আফগানিস্তান, পাকিস্তান, বালুচিস্তান-সহ নানা দেশ থেকে মানুষ কাজ করতে আসে, সফল হয়।

এই বক্তব্যে পাকিস্তানের অন্যতম প্রদেশ; বালুচিস্তানের নাম উল্লেখ করাতেই শুরু হয় বিতর্ক।বালুচিস্তান এই নামে আলাদা কোনো দেশ নেই। আর এ নিয়েই ক্ষুব্ধ হয় পাকিস্তান!

তবে তদন্ত করে দেখা গেছে, এই দাবির কোনো সরকারি ভিত্তি নেই। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি। 

পাক সংবাদমাধ্যমগুলিও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। আদতে, সালমানের ওই বক্তব্যের ভিডিওর কিছু অংশ ভুলভাবে কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি ও গুজব।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪