| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবির হলে ধূমপানে জরিমানা, গাঁজা সেবনে বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১১:০৬:০১:পূর্বাহ্ন  |  ১৫৮২৬৫০ বার পঠিত
ঢাবির হলে ধূমপানে জরিমানা, গাঁজা সেবনে বহিষ্কার

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) হল প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাস প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এছাড়া গাঁজা, ইয়াবা, হেরোইনসহ যেকোনো মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

হল প্রশাসন জানায়, “সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪