| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে ভর্তি হাসান মাসুদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১৩:২৭:৪৮:অপরাহ্ন  |  ১৩৬১৬১৪ বার পঠিত
হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
ছবির ক্যাপশন: অভিনেতা হাসান মাসুদ

স্টাফ রিপোর্টার: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, গতকাল রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তাকে ভর্তি হতে হবে। বর্তমানে হাসপাতালের স্ট্রোক ইউনিটে ভর্তি রয়েছেন অভিনেতা।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন তিনি। এ ধরনের রোগীরা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী চিকিৎসাপদ্ধতি কী হবে, তা নিয়ে বলা যায়।

একসময় একের পর এক দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে হাসান মাসুদকে। কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে এখন সেভাবে অভিনয়ে নেই এই অভিনেতা। 

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন হাসান মাসুদ। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০০৮ পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪