| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেলারেই বাজিমাত করলেন রবি তেজা-শ্রীলীলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১৯:৪৮:৩৫:অপরাহ্ন  |  ১৩৪৪৭৯৫ বার পঠিত
ট্রেলারেই বাজিমাত করলেন রবি তেজা-শ্রীলীলা

রিপোর্টার্স২৪ ডেস্ক:দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রবি তেজা ও শ্রীলীলা ফের একবার বড় পর্দায় দেখা যাবে। রবি তেজার ৭৫তম ছবি ‘মাস জাঠারা’-এর অফিসিয়াল ট্রেলার মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

২ মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে রবি তেজার অ্যাকশন, কমেডি ও রোম্যান্সের চমক। ট্রেলার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক দর্শক লিখেছেন, ‘ট্রেলারের পর মনে হলো, অনেক ক্ষুধার্ত থাকার পর পুরো বিরিয়ানি খেয়েছি!’

ছবিতে নাভিন চন্দ্রার অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মিউজিক করেছেন ভীমস চেসিরোল, সিনেমাটোগ্রাফি করেছেন বিদু আয়্যন্না। প্রযোজনা পরিচালনা করছেন নাগা ভামসি এস ও সায় সৌজন্য। সিনেমাটি তৈরি হয়েছে সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমাস ব্যানারের তলে, উপস্থাপন করছে শ্রীকারা স্টুডিওস।

যদি সব ঠিক থাকে, সিনেমাটি ১ নভেম্বর থেকে সিনেমা হলে মুক্তি পাবে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

এর আগে নেটফ্লিক্সে রবি তেজার হিট সিনেমা ‘মিস্টার বচ্চন’ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি অভিনেতা অনিল রাভিপুডির সঙ্গে নতুন প্রজেক্টে কাজ করছেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪