| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে নির্মিত হবে নতুন ৬ হল, ব্যয় সাড়ে তিন হাজার কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৪:০১:০৬:পূর্বাহ্ন  |  ১১০৭৩৮৪ বার পঠিত
রাবিতে নির্মিত হবে নতুন ৬ হল, ব্যয় সাড়ে তিন হাজার কোটি টাকা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করা হয়েছে। এতে ছাত্র-ছাত্রীদের তিনটি করে মোট ছয়টি নতুন হল নির্মাণ এবং একটি হল পুনঃনির্মাণ করা হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়। বুধবার (২৯ অক্টোবর)  রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত প্রকল্পে আছে, ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি নতুন হল নির্মাণ; শেরে বাংলা ফজলুল হক হল পুনঃনির্মাণ; চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনঃনির্মাণ; ইনোভেশন হাব নির্মাণ; ক্যাম্পাসের অভ্যন্তরীন সড়ক নির্মাণ ও সংস্কার ইত্যাদি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত অনুমোদনসহ প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে এই উন্নয়ন প্রকল্প ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী ৩ বছরের মেয়াদে বাস্তবায়িত হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে ৭ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিত হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবের অন্তর্ভুক্ত হল, হোস্টেল ও ডরমিটরি নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা এবং উচ্চতর গবেষণাগারের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ হলে গবেষণার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪